• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৫, ০১:১৩
অ+
অ-
হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬)  গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ
মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলো এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলো। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, চারটি সিম কার্ড ও একটি ফেইক ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ৭ মার্চ  রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের পূর্বে এবং পরবর্তীতে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এমএসি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারপুলিশঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর