• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কর্মবিরতির মধ্যেও চলছে মেট্রোরেল

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:০৮
অ+
অ-
কর্মবিরতির মধ্যেও চলছে মেট্রোরেল

এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির মধ্যেও আজ (১৭ মার্চ) সকাল থেকে চলছে মেট্রোরেল। 

বিজ্ঞাপন

বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্টেশনগুলোতে কোনো কর্মীকে দেখা যায়নি। পেইড জোনেও আগের মতো নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করা যায়নি। যাত্রীরা টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছেন।

তার আগে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানানো হয়।

কর্মীদের দাবিগুলো হচ্ছে— আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে (এস আই মাসুদ) স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে; এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে; স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অফিসিয়াল পরিচয় পত্র ছাড়া ও অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের
শুক্রবার খুলছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক
কমলাপুর মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করে বলা হয়, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং মেট্রো স্টেশনে নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবেন। 

তবে এমন ঘোষণার মধ্যেই সকাল থেকে টিকিট ছাড়াই চলেছে মেট্রোরেল। 

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল