• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আজ লি‌বিয়া থেকে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ০১:৩৮
অ+
অ-
আজ লি‌বিয়া থেকে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

লি‌বিয়া থেকে আজ (বৃহস্প‌তিবার) সকালে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি। এ ছাড়াও আগামী ২৬ মার্চ দেশ‌টি থেকে আরও ১৬০ জনের মতো বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) রাতে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হতে ১৯ মার্চ ২০২৫ বিকেল সাড়ে ৫টায় উড্ডয়ন করেছে এবং ২০ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন

ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালিকে অনুরোধ বাংলাদেশের
টিকটকে প্রেম : আবুধাবিতে লাইভে বাংলাদেশির আত্মহত্যা

বিজ্ঞাপন


 
এছাড়াও আগামী ২৬ মার্চ লিবিয়া থেকে আরেকটি ফ্লাইটে আনুমানিক ১৬০ বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দুতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবরলিবিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার