• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে ইসির বৈঠক আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ১০:২৭
অ+
অ-
রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে ইসির বৈঠক আজ

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠকে বসবেন নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মহিবুব আলম শাহ ইতোমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

আরও পড়ুন

ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর
রক্তের বন্ধন ছাড়া কেউ প্রবাসীদের ‘প্রক্সি ভোটার’ হতে পারবেন না
নির্বাচন কমিশনারদের কারাদণ্ডের বিধানে আপত্তি কমিশনের

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি :

(ক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ।

বিজ্ঞাপন

(খ) রাজনৈতিক দলের নিবন্ধন।

(গ) নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন।

(ঘ) ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা।

(ঙ) নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।

সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ওই আদেশটিতে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে। ৬৪ জেলা থেকে চারশ’র মতো আবেদন এসেছে এর মধ্যে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে। এছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশোধনের কথা ভাবছে ইসি।

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এজন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

এসআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনজাতীয় সংসদসংসদ নির্বাচনরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি