• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ২০:০০
অ+
অ-
চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, স্ত্রী কারাগারে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় জাফর আলী চৌধুরী (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে থানার চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত
রাজধানীতে রামপুরায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মরদেহে মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ সাপেক্ষে থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (রোববার) ভুক্তভোগীর স্ত্রী রোমানা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জাফর আলী চৌধুরী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার উত্তর ইদিলপুর এলাকার জানে আলম চৌধুরীর ছেলে। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও মামলার আসামি রোমানা ইসলাম নগরের কোতোয়ালী থানার জেলরোড এলাকার মো. ফয়জুল ইসলামের কন্যা। 

ভুক্তভোগী জাফরের ভাই আবুল হাসনাত বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত দুই বছর আগেও পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়ার পর ডিভোর্স দেওয়ার কথাও হয়েছিল। আমার ভাইকে বিভিন্নভাবে ওরা শারীরিক ও মানসিক নির্যাতন করতো। হত্যা না করলে পুলিশকে ফোন না করে চট্টগ্রাম মেডিকেলে আমার ভাইয়ের লাশ ফেলে পালাল কেন তারা? আমি এর সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভুক্তভোগীর স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঅপরাধপুলিশহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার