• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ২১:৫৭
অ+
অ-
হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দুদিন নিখোঁজ থাকার পর রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আহসান উল্লাহ তুরাগের চন্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে। তিনি রাজধানীর তুরাগ এলাকাতেই পরিবার নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে এককক্ষে বসবাস : একজন কবরে, অন্যজন কারাগারে
মাদার নদীর চরে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ
রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

মরদেহের সুরতহাল রিপোর্টে, মাথা, মুখমণ্ডল, হাতের আঙুল ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা হয়েছে।

তুরাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আহসান উল্লাহ ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসাবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান ঢাকা পোস্টকে বলেন, গত রোববার (২৩ মার্চ) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গতকাল পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ দুপুরে খবর আসে দিয়াবাড়িতে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করা হয়, খোঁজ নিয়ে ও সুরতহাল কালে পরিবারের তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, মরদেহটি নিখোঁজ থাকা আহসান উল্লাহর।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার সম্ভাব্য কারণ অনুসন্ধানপূর্বক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারঢাকা সিটিরাজধানীর খবরমৃত্যুপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর