• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ১২:০৮
অ+
অ-
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঢাকার নবাবগঞ্জের বেনুখালী বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু বেপারী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ঢাকার গাউছিয়া এলাকায় লুঙ্গির ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু ব্যাপারী নবাবগঞ্জ থানার আগলা ইউনিয়নের দুলাল ব্যাপারীর ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। 

আরও পড়ুন

চট্টগ্রামে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গৃহকর্মী গ্রেপ্তার
ডাকাত ধরতে পুলিশকে সহায়তাকারী ৬ জন পেলেন পুরস্কার
কুড়িলে ছিনতাই করা লরি উদ্ধার, দুজন গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিহতের মামাতো ভাই মো. ইমন বলেন, আমার ভাই কয়েক বছর আগে সৌদি থেকে ফিরে ঢাকার গাউসিয়াতে একটি দোকান নিয়ে লুঙ্গির ব্যবসা শুরু করেন। গতরাতে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরেন তিনি। এরপর পরিবারের অন্যান্য সদস্যের জন্য ঈদের কাপড় ফুপুর বাসায় পৌঁছে দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে আগলা বাজারে যাওয়া মাত্রই তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু