• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ০৫:৫২
অ+
অ-
চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে ২ জন নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ ও মো. মানিক।

এ ঘটনায় আহত দুজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য এ প্রতিশোধ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত বেশ কয়েকজন
র‌্যাবের সার্বক্ষণিক মনিটরিং, প্রস্তুত বোম্ব ডিসপোজাল-ডগ স্কোয়াড

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা একটি প্রাইভেটকারে ছিলেন। এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত।

বিজ্ঞাপন

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি