• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৫, ০৮:৪০
অ+
অ-
ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৫ প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে ২ জন নিহত
পরিবর্তনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে
দোকানের ক্যাশমেমো ধরিয়ে দিল খুনি, শনাক্ত হলো ভুক্তভোগীর পরিচয়ও

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল সৌদিয়া পরিবহনের একটি বাস। গাড়িটি লোহাগাড়া সদরেরর পর চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া থেকে রওনা দিয়েছিল।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঈদুল ফিতরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন