• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ভোরে ঢাকায় ফিরলেন অনেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪
অ+
অ-
ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ভোরে ঢাকায় ফিরলেন অনেকে

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে অফিসে যোগ দিতে ভোরেই রাজধানীতে ফিরে আসছেন অনেকে।

বিজ্ঞাপন

আজ (রোববার) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার বাসগুলো টার্মিনালে যাত্রীবোঝাই হয়ে প্রবেশ করছে।  

গতকালকের মতো আজও সারাদিন ঢাকায় ফেরা মানুষদের চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।  

সৌখিন পরিবহনের একটি বাসের কর্মী মুজাহিদুল বলেন, গতকাল থেকেই সবগুলো বাস যাত্রী নিয়ে ফিরছে। রাস্তায় তেমন জ্যাম না থাকায় ঠিক সময়েই ফিরতে পারছি।

বিজ্ঞাপন

এসআই পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া মানুষেরা এখন ফেরত আসছেন।  

বাস টার্মিনালে কথা হয় যাত্রী আল ইমরানের সাথে। তিনি বলেন, ঈদের ছুটি গতকালই শেষ হয়ে গেছে,আজ অফিস, তাই ভোরে চলে এলাম।

টাঙ্গাইল থেকে আগত যাত্রী মো. আনিস বলেন, অফিস আজ থেকে খোলা। গতকালই আসতে পারতাম,কিন্তু ভাবলাম পরিবারের সাথে আরেকটা দিন কাটাই। তাই অফিস ধরতে ভোরে চলে এসেছি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটি শেষে নগরে ফিরছে মানুষ
খুলতে শুরু করেছে মার্কেট ও দোকানপাট, কমছে সবজির দাম
না.গঞ্জে স্নানোৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ১০

তবে অফিসের তাড়া ছাড়াও অনেকে ফিরছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ বলেন, এবারের ঈদে যেহেতু লম্বা একটা ছুটি ছিল,তাই বাবা-মায়ের সাথে মনভরে সময় কাটিয়ে আসলাম।

যাত্রাপথে কোনো ভোগান্তি হয়েছে কি না,এমন প্রশ্নে তিনি বলেন,এবারের ঈদযাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।

ওএফএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবরঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী

ডিএমপি কমিশনারঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর