• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘পথ নবজাতক’ সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৫, ১৪:১৫
অ+
অ-
‘পথ নবজাতক’ সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

‘পথ নবজাতক’এর সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে ওই হাবে রেখে যেতে পারবেন। এছাড়া অবহেলায় নবজাতকের মৃত্যুও রোধ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষ্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, গত বছর ৯৪ জন পথ নবজাতক উদ্ধার করা হলেও তাদের মধ্যে ৬৪ জনই মারা যায়। নিউবর্ন হাব ছোট্ট বাচ্চাদের লালন-পালনের একটা ব্যবস্থা। সেখানে সামাজিক পরিচয় ও আর্থিক দৈন্যতার কারণে যেসব বাচ্চাদের রাস্তায় ফেলে রেখে যায় সেই নবজাতকের সুরক্ষা নিশ্চিত হবে।

আরও পড়ুন

‘আমার স্বামীকে আমার কাছে ফিরায় দেন, তারে দেশে নিয়া আসেন’
বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা জয়শঙ্করের
সন্দ্বীপে যুক্ত হচ্ছে ভাসানচর, আন্দোলনে হাতিয়াবাসী

বিজ্ঞাপন

তিনি বলেন, নিউবর্ন হাব থাকলে অন্তত ৯০ জনকে রক্ষা করা যেত। এসব হাবে পরিচয় গোপন রেখেই শিশুকে রেখে যাওয়ার সুযোগ থাকবে, যা শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পথ নবজাতক বাঁচাতে প্রয়োজন মাতৃদুগ্ধ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মা অনুপস্থিত থাকেন। এ জন্য দেশে হিউম্যান মিল্ক ব্যাংক চালুর প্রয়োজন। যন্ত্রপাতি কেনা শেষ হলেও ইসলামি ফাউন্ডেশন ও সরকারের অনুমোদনের অভাবে সেটি চালু করা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু এবং সাংবাদিক একেএম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

এএসএস/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নবজাতক উদ্ধাররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ