• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৬
অ+
অ-
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এই তথ‌্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রস‌চিব বলেন, আজকের বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি
এবার ‘বাস মিস’ নয়, নতুন সম্ভাবনায় জোর বাংলাদেশ-পাকিস্তানের
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে সমঝোতা স্মারক সই নিয়ে এক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, সেগুলোকে এই সফরটাকে (পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর) মাথায় রেখে; যেন চূড়ান্ত করতে পারি পররাষ্ট্র মন্ত্রাণালয় এবং পাকিস্তান দূতাবাস মিলে একটা ওযার্কিং গ্রুপ গঠন করেছি। যাতে করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে কাজ করে চূড়ান্ত করতে পারি।

শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তান সফর করবেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, আমরা আপতত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ করছি। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২ সালে সাবেক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী ঢাকা সফর করেছিলেন। এরপর গত ১৩ বছরে আরও কোনো পাকিস্তানি মন্ত্রী ঢাকা সফর করেননি।

এনআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

পাকিস্তানের হামলায় আফগানিস্তানেমাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান