• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশ-আলজেরিয়ার পাসপোর্টধারীদের ভিসা চুক্তির খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৮
অ+
অ-
বাংলাদেশ-আলজেরিয়ার পাসপোর্টধারীদের ভিসা চুক্তির খসড়া অনুমোদন

বাংলাদেশ ও আলজেরিয়া সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা, সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মধ্যে কূটনৈতিক, সার্ভিস ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি’ শীর্ষক এই চুক্তি শীর্ষক খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

হালনাগাদ হচ্ছে না ওয়েবসাইট, মন্ত্রণালয়কে চিঠি
যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে আসবে দুই কার্গো এলএনজি
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বের ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সুবিধা চালু করেছে। এই প্রস্তাবিত চুক্তি বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করবে।

চুক্তিটি কার্যকর হলে, দুই দেশের সরকারি পর্যায়ের কর্মকর্তারা বিনা ভিসায় পারস্পরিকভাবে ভ্রমণ করতে পারবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

এসএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগপাসপোর্টঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি