• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মগবাজার রেললাইনে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫, ০১:৩০
অ+
অ-
মগবাজার রেললাইনে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর ট্রেন আসার আগে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রাণভয়ে যাত্রীদের বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে দেখা যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেনি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার। তারা বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন

সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, তবু ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বিজ্ঞাপন

আরও দেখা যায়, যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এমন সময় বাসের চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি।

প্রতিবেদন লেখার সময় (রাত সোয়া একটা) মধ্যরাত হওয়াতে বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা যায়নি।

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনারাজধানীর খবরঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক