• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নিখোঁজের ২ দিন পর বেজমেন্ট থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৩ মে ২০২৫, ১৮:২৫
অ+
অ-
নিখোঁজের ২ দিন পর বেজমেন্ট থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায় বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়া ২নং রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের খালি জায়গার পানি থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় দাগ দেখা যায়। চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত, ঢামেকে ভর্তি
আফতাবনগরে বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বিমানবন্দর এলাকায় ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, আমার ভাই নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১ তারিখে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপর আর বাসায় ফিরে আসেনি। ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি। ২ তারিখে আমরা খিলগাঁও থানায় জিডি করি। আজ সকালে খবর পাই আমার ভাই যেখানে নিরাপত্তা কর্মীর কাজ করে সেখানে লিফটের বেজমেন্টের পানিতে তার লাশ ভাসছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

তার দাবি, তাকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে।

বিজ্ঞাপন

কামরুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। তার ভাই খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতো।

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারডিএমসিঢাকা সিটিরাজধানীর খবরপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার