• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিমানবন্দর-কমলাপুর রুটে ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২৫, ১৬:৫৪
অ+
অ-
বিমানবন্দর-কমলাপুর রুটে ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিন গ্রেপ্তার

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিমানবন্দর-কমলাপুর রুটের ছিনতাই চক্রের মূলহোতা ইয়াসিনসহ (৩৪) তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৪ মে) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ‘এগারো সিন্দুর গোধূলি’ ট্রেনে বিমানবন্দর থেকে কমলাপুরে যাওয়ার পথে একাধিক যাত্রী ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাদের ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযানে গভীর রাতে প্রধান আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

এমএসি/এমএন 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কমলাপুর রেলওয়ে স্টেশনছিনতাইগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

সিলেটে অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত