• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরিশাল
১৪ মার্চ ২০২৬, ০৬:২২
অ+
অ-
চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা মানিব্যাগে থাকা এটিএম কার্ড ব্যবহার করে ঈদের কেনাকাটা করতে গিয়ে চোরচক্রের তিন সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম হোসেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শীতলা খোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩১), মুন্সী গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মো. মঈন গাজী (৩২) এবং বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মো. মেহেদী মানজুর (২৬)।

এসআই মো. নাসিম হোসেন জানান, ১২ মার্চ দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।  

কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, নগরের ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস গত ৮ মার্চ রাত ৯টার দিকে কালীস চন্দ্র রোডের কাঞ্চন পার্কে হাঁটতে যান। হাঁটা শেষে পার্কের গেটের সামনে কিছু লোকের জটলা দেখতে পান তিনি। সেই জটলা পার হয়ে পার্কের বাইরে বের হওয়ার সময় তিনি বুঝতে পারেন যে তার পকেট থেকে মানিব্যাগটি হারিয়ে গেছে। পরে তিনি পেছনে ফিরে দেখেন, জটলা করা লোকগুলো যে যার মতো করে সরে যাচ্ছে। ফলে নির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মানিব্যাগের ভেতরে তার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, পৃথক দুটি ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র এবং নগদ ৫০০ টাকা ছিল।

এদিকে, ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরদিন ৯ মার্চ রাত ১২টার মধ্যে চোরচক্রটি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে ১১ হাজার ৯৮৫ টাকা উত্তোলন করে এবং বরিশালের ‘র’ নেশন’ ও ‘টপটেন’ শোরুম থেকে ঈদের মার্কেট হিসেবে কেনাকাটা করে। এ সংক্রান্ত একাধিক মেসেজ বাদী শুভংকর বিশ্বাসের মোবাইলে আসে।

পরবর্তীতে বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে শুভংকর বিশ্বাস অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। পরে শপিং মল ও এটিএম বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের সদস্যদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন জানান, শুভংকর বিশ্বাসের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত তিনজনকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশগ্রেফতারঅপরাধছিনতাইসাইবার ক্রাইম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ