• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৪ মে ২০২৫, ২১:৪৬
অ+
অ-
নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ‍্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে মো. সামাদ (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৪ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসেক) সেন্টারে তিনি মারা যান।

নিহত মো. সামাদ নওগাঁ জেলার পত্নীতলা থানার আলপাকা গ্রামের জাবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি নির্মাণাধীন ওই ভবনে ভাইয়ের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন

আ.লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
হাতিরঝিলে পড়ে ছিল কিশোরীর মরদেহ
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই মো. রাজিব জানায়, আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। আমার ছোট ভাই সামাদ দেশের বাড়িতে একটি খাবারের হোটেলে কাজ করতো। কিন্তু এই রোজগার দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর ছিল। তাই কিছুদিন আগে তাকে ঢাকায় নিয়ে এসে আমার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ দিয়েছিলাম। আজ সন্ধ্যার দিকে এলিফ্যান্ট রোড এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মো. সামাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য