• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
৪ মে ২০২৫, ০৪:০২
অ+
অ-
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি জের করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।

এর আগে রাত সাড়ে ১১টায় গোদনাইলের লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। নিহতের পরিবার নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা
৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন
ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় লাকি বাজার সংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, শনিবার রাত সাড়ে ১১টায় একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ইয়াছিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। 

বিজ্ঞাপন

মেহেদী হাসান সৈকত/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী