• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

খিলগাঁওয়ে দুইটি বিদেশি পিস্তলসহ রিভলবার ও গুলি উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ মে ২০২৫, ১৪:৫৩
অ+
অ-
খিলগাঁওয়ে দুইটি বিদেশি পিস্তলসহ রিভলবার ও গুলি উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে  খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

রামপুরা থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখান থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে, তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুইটি বিদেশি পিস্তল যার গায়ে ‘Made in USA’ লেখা, দুইটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার, একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও শটগানের সাতটি রাবার বুলেট। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

জেইউ/এসআইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবৈধ অস্ত্র উদ্ধারঢাকা সিটিডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে