• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বৃদ্ধকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫, ১৪:৪৯
অ+
অ-
চট্টগ্রামে বৃদ্ধকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৃদ্ধকে প্রথমে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য কৌশল হিসেবে তার মরদেহ ছাগল বাঁধার দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলের প্রতিবেশী বাসুদেব (৫৪) ও তার স্ত্রী সঞ্চিতা মহাজন মনি বালাকে (৫০) আটক করেছে পুলিশ৷ বর্তমানে পটিয়া থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন ঢাকা পোস্টকে জানান, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে, উজ্জ্বল ধরের সঙ্গে প্রতিবেশী মনিবালার পরকীয়ার সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল। পাশাপাশি কিছু আর্থিক লেনদেনও ছিল। এর জেরে মনিবালার ছেলে শান্ত ভুক্তভোগী উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে শান্ত পলাতক রয়েছেন। 

পটিয়া থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার