• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি, মারা গেছেন ৪১ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ১২:১৭
অ+
অ-
দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি, মারা গেছেন ৪১ জন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পর্যায়ক্রমে ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। এ বছর সৌদি আরব হজের আনুষ্ঠানিকতার আগে-পরে মিলিয়ে মোটর ৪১ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য জানিয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

আরও পড়ুন

দেশে ফিরেছেন ৫১৬১৫ জন হাজি
হজ এজেন্সির হজযাত্রী বহনের কোটা না বাড়ানোর অনুরোধ বাংলাদেশের
হজযাত্রীদের ২৫ লাখ কোরআনের কপি উপহার সৌদির

বিজ্ঞাপন

তাদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ২৬ হাজার ৭৬৭ জন হাজি। সৌদি এয়ারলাইন্স এনেছে ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস ফিরিয়েছে ৮ হাজার ৭৭৬ জন।

ফেরত আসা এই হাজিদের পরিবহনে এখন পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

হজ পালন করতে গিয়ে এ বছর মোট ৪১ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং বিভিন্ন জটিলতার কারণে।

বিজ্ঞাপন

হজ অফিস জানিয়েছে, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, এ বছর হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে। সর্বশেষ ফ্লাইট সৌদি আরবে গিয়েছিল ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

আরএইচটি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হজসৌদি আরবহজ ফ্লাইটশাহজালাল বিমানবন্দরবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা