• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১ আগস্ট ২০২৫, ২২:৪১
অ+
অ-
শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

রাজধানীর শাহবাগে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে চলমান অবরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল ব্যক্তি অবরোধকারীদের সরাতে গেলে এ উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করা হয়। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলে পরিচয় দেন। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যায় আরেকটি দল সেখানে উপস্থিত হয়ে দাবি করে, তারাই ‘প্রকৃত জুলাই যোদ্ধা’।

তারা জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে ব্যারিকেড সরিয়ে দিতে উদ্যোগী হন এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন

বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী গুলিবিদ্ধ
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই : পুলিশ

বিজ্ঞাপন

সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শাহবাগ মোড় থেকে ব্যারিকেড সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, গতকাল সকাল থেকে একটি গ্রুপ নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছিল। তাদের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে আরেকটি গ্রুপ শাহবাগ মোড়ে আসে এবং দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে জনগণের জানমাল রক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে দুই গ্রুপকে সরিয়ে দেয়। এখন রাস্তা সম্পূর্ণ সচল আছে। সন্ধ্যা ৭টা থেকে শাহবাগ মোড়ে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

এসএআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংঘর্ষঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১