• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৫, ২৩:৪৭
অ+
অ-
মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগ থানার বড়বাজার এলাকার একটি পার্লারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)। 

আরও পড়ুন
বিয়ারিং প্যাডের দোষ নয়, বাজেভাবে লাগানো হয়েছে কি না সেটা দেখতে হবে 
চট্টগ্রামে পরিত্যক্ত ভবনে মিলল অটোরিকশা চালকের মরদেহ
বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রেমের ফাঁদে ফেলে কৌশলে মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় এজাহার দিয়েছেন।

ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম জানান, মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে তার ছেলেকে অপহরণ করে হাজারীবাগের বউবাজার এলাকায় আটকে রাখা হয়। প্রথমে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার বড় ছেলেকে ফোন করে ৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বাধ্য করে তারা। এরপর আরও টাকা দাবি করে ভয়ভীতি দেখাতে থাকে। পরে আমরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দেই। পরে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে হাজারীবাগ থানার বউ বাজার এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, তার ছেলের একসময়কার সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের সহযোগিতায় নির্যাতন ও টাকা আদায়ের চেষ্টা করা হয়।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপহরণরাজধানীর খবরগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী