• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘সহিংসতার শঙ্কা’ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৫, ১৬:৫০
অ+
অ-
‘সহিংসতার শঙ্কা’ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই : প্রেস সচিব

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আরও সহিংসতার শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। এই শঙ্কা নিয়ে আইআরআই-এর সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে

তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বৈঠক করেছেন, সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে— আগামী নির্বাচনকে সামনে রেখে কারা, কীভাবে নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করবে। সে বিষয়ে মোটামুটি জাতি অবগত। সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইআরআই-এর যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলো নিচ্ছে।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক