• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৫, ১৪:০৪
অ+
অ-
৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আর সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকায়। এছাড়া আতপ চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হবে। 

বিজ্ঞাপন

রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষকের স্বার্থ দেখে দাম নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি, লক্ষ্যমাত্রার বেশি সংগ্রহ করতে পারব। আমরা চেষ্টা করব লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন করতে।

আলী ইমাম মজুমদার বলেন, আমরা গত বছর বোরোতেও লক্ষ্যমাত্রার বেশি সংগ্রহ করতে পেরেছি। ফলে আমরা আশাবাদী যে এ বছরও বেশি সংগ্রহ করতে পারব।

উল্লেখ্য, ২০২৪ সালে সরকার বাজার থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা ও ধান ৩৩ টাকা দরে কেনে। এ ছাড়া ৪৬ টাকা কেজি দরে আতপ চাল কেনে সরকার।

বিজ্ঞাপন

এসএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারক্রয় কমিটিখাদ্য মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?

নিঃস্ব হচ্ছেন খামারি : কাদের হাতে ডিম-মুরগির বাজারের অদৃশ্য নিয়ন্ত্রণ?