• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৮ দিনে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ২২:০৩
অ+
অ-
৮ দিনে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৯

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, অবৈধ ওয়াকিটকি সেট, দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআইএসপিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪