বিজ্ঞাপন

মানহানিকর ভিডিও বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

অ+
অ-
মানহানিকর ভিডিও বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করে চরিত্রহননের অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) রাতে অধ্যাপক আলী রীয়াজ এক বিবৃতিতে এ সব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিটি পাঠিয়েছে।  

বিবৃতিতে তিনি বলেন, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এ সব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

এমএসআই/বিআরইউ