• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইচএসসি বাংলার সিলেবাস একই থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৩
অ+
অ-
পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইচএসসি বাংলার সিলেবাস একই থাকবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বিদ্যমান পাঠ্যসূচি বহাল থাকবে। এতে নতুন কোনো পাঠ্যসূচি যুক্ত করা হয়নি। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকাশিত স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন
নির্ধারিত সময়েই শিক্ষার্থীর হাতে পৌঁছাবে নতুন বই : এনসিটিবি
এনসিটিবি থেকে প্রভাবশালী ৭ কর্মকর্তাকে বদলি

বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারীর সই করা স্মারকে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এইচএসসি পরীক্ষাশিক্ষাশিক্ষা মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী