• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
সিএমপি

পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭
অ+
অ-
পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় পদায়ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। তবে নতুন কেউ নয়, সিএমপির বিভিন্ন থানায় কর্মরত পুরোনো ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, লটারির মাধ্যমে ১৬ থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। 

আরও পড়ুন
‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা-মাশায়েখদের নেতৃত্ব দিতে হবে’ 
চট্টগ্রাম বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে মিলল ৯০ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

বিজ্ঞাপন

অফিস আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় এবং বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় পদায়ন করা হয়েছে। সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বদলি করা হয়েছে বন্দর থানায়। পাঁচলাইশ থানার ওসি সোলায়মানের নতুন কর্মস্থল বাকলিয়া থানা।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও এবং চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী এবং ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে। একই আদেশে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি শাখায় পদায়ন করা হয়েছে।

তবে নগরের ইপিজেড থানায় এখনো নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি।

এমআর/এমএসএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি