• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৭৯ মৎস্যজীবীকে বন্দিবিনিময় করল বাংলা‌দেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
অ+
অ-
৭৯ মৎস্যজীবীকে বন্দিবিনিময় করল বাংলা‌দেশ-ভারত

ভারতে আটক ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে এবং ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। একই স‌ঙ্গে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

একই সঙ্গে আজ বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের মাধ্যমে ভারতের মেঘালয়ে আটক থাকা ৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ কাজ করছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এনআই/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী