• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭
অ+
অ-
নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বিজ্ঞাপন

সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন
কর্মকর্তা/কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়কালে জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকে সহযোগিতা প্রদান এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনবল ও সরঞ্জামাদি সর্বোতভাবে মোতায়েন থাকে। এজন্য ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা মাত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

বিজ্ঞাপন

এই অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

খাতগুলো হলো— দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া। এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লু্ব্রিকেন্ট খাতে, ৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী, সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

বিজ্ঞাপন

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনফায়ার সার্ভিসনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ

বেবিচক–ফায়ার সার্ভিস সমঝোতাবিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ