• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ২০:২৫
অ+
অ-
আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ফরাসী ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বি-পাক্ষিক সহযোগিতা, বাংলাদেশের নির্বাচন পূর্ব নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন ।

বিজ্ঞাপন

আইজিপি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গৃহীত হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ প্রদান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে আরও সুসংহত করতে আগ্রহী।

এছাড়া, বৈঠকে মানবাধিকার ও গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থার মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এমএসি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইজিপিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার