• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫
অ+
অ-
অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে পরিবেশ অধিদপ্তর ও এর অধীনস্থ সব কার্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় নির্দেশিকা অনুসরণ করে অধিদপ্তরের সকল কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের সকল কার্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতেই আমরা প্রতিষ্ঠানটিকে শতভাগ ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করেছি। 

আরও পড়ুন
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
দুই উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি জানান, তামাকের ধোঁয়ায় প্রায় ৭ হাজার রাসায়নিক পদার্থ থাকে, যার মধ্যে অন্তত ২৫০টি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত কারণে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এছাড়া আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২.৭ শতাংশ এবং সরকারি অফিসে ২১.৬ শতাংশ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, ধূমপান পরিবেশের জন্যও গুরুতর হুমকি। প্রতিবছর বিড়ি-সিগারেটের বর্জ্য হিসেবে প্রায় ৪০ হাজার ৪৯০ টন বাট ও প্যাকেট পরিবেশ দূষণে ভূমিকা রাখে। শুধু ২০২৪ সালেই বিড়ি-সিগারেটের আগুন থেকে ৪ হাজার ১৩৯টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক পারভেজ চৌধুরীর সভাপতিত্বে ও খাদিজাতুল কুবরার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং–এর সমন্বয়কারী মারজানা মুনতাহা প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই