• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
নাশকতামূলক অগ্নিকাণ্ড

ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭
অ+
অ-
ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

দেশের বিভিন্ন স্থানে বিশেষত সরকারি স্থাপনাগুলোতে দুর্বৃত্তদের নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিশেষত সরকারি স্থাপনাগুলোতে দুর্বৃত্তদের দ্বারা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। গত ৬ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মুখোশধারী দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে পেট্রোল দিয়ে নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটায়। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

‘এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের একটি কক্ষের প্রয়োজনীয় কিছু নথিপত্র, রেজিস্টার, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, টেবিল, চেয়ার, আলমারিসহ অন্যান্য জিনিসপত্র পুড়েছে। ঘটনাস্থলে এক বোতল পেট্রোল, কিছু খালি বোতল, মাস্কসহ কিছু জিনিস পাওয়া যায়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।’

চিঠিতে আরও বলা হয়, উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসসমূহে জনগণের গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামীতে আরও এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের অগ্নিকাণ্ডের মতো নাশকতামূলক কাজের ফলে ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বিজ্ঞাপন

এ অবস্থায়, সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অনাকাঙ্ক্ষিত নাশকতামূলক অগ্নিসংযোগ বা যে কোনো ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে এ সব কার্যালয়ের নিরাপত্তা জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এসএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভূমি মন্ত্রণালয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার