• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না, কঠোর হওয়ার ঘোষণা আইজিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৮
অ+
অ-
নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না, কঠোর হওয়ার ঘোষণা আইজিপির

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা বন্ধ করার সময় এসেছে এবং পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভাবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিগত জুলাই মাস পরবর্তী সময়ে উদ্ভূত বিভিন্ন বাস্তব কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। সমাজে বিভিন্ন দাবি-দাওয়ার নামে রাস্তা ও মহাসড়ক অবরোধ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বা ‘অর্ডার’ প্রতিষ্ঠিত না থাকলে নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে আইজিপি বলেন, পুলিশ বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম। তিনি নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখতে পারেন; সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও সফল নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখিয়ে দিন : সিইসি
বৃহস্পতিবার ঢাকায় যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধ

নির্বাচনি অপরাধ দমনে ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতার প্রশংসা করেন আইজিপি। তিনি বলেন, এই ক্ষমতা মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে। এই কমিটি শুধু পুলিশ নয় বরং প্রয়োজনে যে কোনো বাহিনীর সহায়তা গ্রহণের আইনি অধিকার রাখে বলেও জানান তিনি।

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনআইজিপিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর : আইজিপি

ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর : আইজিপি