• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশের পাশ থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ২২:০৪
অ+
অ-
শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশের পাশ থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির পাশ থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে যে, উদ্ধার হওয়া অস্ত্রটি আসলে একটি খেলনা পিস্তল।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক ব্যক্তির নাম আরাফাত জামান। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ইনকিলাব মঞ্চের লোকজন তাকে ধরে থানায় নিয়ে আসে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, আরাফাত জামান ঢাকার ধানমন্ডিতে থাকেন, তার বাড়ি ময়মনসিংহে। উদ্ধার হওয়া অস্ত্রটি মূলত একটি খেলনা। সে আমাদের জানিয়েছে, এটি দিয়ে সে নিশানা প্র্যাকটিস (লক্ষ্যভেদ অনুশীলন) করে। আজ প্র্যাকটিস শেষে তার মনে হয়েছিল হাদি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত; তাই শাহবাগে লোক সমাগম দেখে সেখানে চলে আসে। তার কাছে যে খেলনা পিস্তলটি ছিল, সেটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে তা সে বুঝতে পারেনি।

বিজ্ঞাপন

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব