• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বসতভিটা নিয়ে বিরোধ, কেরোসিন ঢেলে চারটি ঘর পুড়িয়ে দিল যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৭
অ+
অ-
বসতভিটা নিয়ে বিরোধ, কেরোসিন ঢেলে চারটি ঘর পুড়িয়ে দিল যুবক

চট্টগ্রামে বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কেরোসিন ঢেলে নিজের ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চারটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবক মো. মহিউদ্দিনকে (২৭) আটক করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মহিউদ্দিন প্রথমে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরান। পরে একইভাবে তিনি তার চাচার বসতঘরেও আগুন লাগান। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট চারটি বসতঘর পুড়ে যায়।

আরও পড়ুন
ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার মৃত্যু
চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬
চট্টগ্রাম-৫ : দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বিজ্ঞাপন

এ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন শামসুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল্লাহ জানান, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আনুমানিক ক্ষয়ক্ষতি চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে একটি সেমিপাকা ও তিনটি মাটির ঘর। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

অভিযুক্তের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন বলেন, মহিউদ্দিন দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে ও পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তাদের সঙ্গে বিরোধ ও ঝামেলা চলছিল। এই অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বসতভিটা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ আগুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত