• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৬, ১১:০৪
অ+
অ-
পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার মধ্যে দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে এ দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ (শুক্রবার) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। 

আরও পড়ুন
মব নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি
ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী
বিএনপির আসন সমঝোতায় ‘বিদ্রোহী’ কাঁটা, স্বস্তিতে কেবল সেলিম ও ববি

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা রয়েছে। 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল; যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞাপন

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। 

এসআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Google News
মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না