• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

  1. জাতীয়

২০২৫ সালে রাজধানীর সড়কে ২১৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ১২:৫৯
অ+
অ-
২০২৫ সালে রাজধানীর সড়কে ২১৯ জন নিহত

সদ্য বিদায়ী ২০২৫ সালে রাজধানী ঢাকা শহরে ৪০৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭৬ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১৮ জন শিশু।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘২০২৫ সালে রাজধানীর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’ থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়— ভোরে ১১.২৪ শতাংশ, সকালে ১৮.৩৩ শতাংশ, দুপুরে ৯.৫৩ শতাংশ, বিকেলে ১৩.৪৪ শতাংশ, সন্ধ্যায় ৫.৮৬ শতাংশ এবং রাতে ৪১.৫৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

রাজধানীতে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে বাস ছিল ২৪.৮৭ শতাংশ, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক ৩৫.১৪ শতাংশ, মোটরসাইকেল ২১.৫৩ শতাংশ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপ ৪.১২ শতাংশ, থ্রি-হুইলার (অটোরিকশা, সিএনজি ও লেগুনা) ১১.৮২ শতাংশ এবং রিকশা ২.৪৮ শতাংশ।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন; যানবাহনের বেপরোয়া চলাচল; যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক; একই সড়কে বহুগতির যানবাহন; ফুটপাত হকারদের দখলে থাকা; ফুটওভার ব্রিজ যথাস্থানে নির্মাণ না হওয়া এবং ব্যবহার উপযোগী না থাকা; সড়কে সঠিক নিয়মে সাইন/মার্কিং না থাকা; সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা এবং সড়কে ও যানবাহনে চাঁদাবাজিকে।

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে— রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে; মেয়াদোত্তীর্ণ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন প্রত্যাহার করতে হবে; বাসের জন্য আলাদা লেন ব্যবস্থা করতে হবে; রাজধানীর ভেতরের শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক করতে হবে; উন্নত বিকল্প তৈরি করে অটোরিকশা নিয়ন্ত্রণ করতে হবে; বাস সার্ভিস উন্নত ও বিস্তৃত করতে হবে; যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করে ব্যবহার উপযোগী রাখতে হবে; ফুটপাত দখলমুক্ত রাখতে হবে; বিআরটিএ, ডিটিসিএ, ট্রাফিক পুলিশ এবং সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে; হাইড্রোলিক বহুতলবিশিষ্ট পার্কিং স্টেশন নির্মাণ করতে হবে; রাজধানীর ভেতরের রেল ক্রসিংগুলোতে ওভারপাস/আন্ডারপাস তৈরি করতে হবে; রাজধানীর পাশ দিয়ে বাইপাস রোড নির্মাণ করতে হবে; সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে প্রচারণা চালাতে হবে এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

রাজধানীর পাঁচ সড়ক দুর্ঘটনার হটস্পট

বিজ্ঞাপন

দুর্ঘটনা পর্যালোচনা ও মন্তব্য অংশে বলা হয়েছে, রাজধানীতে যানবাহন পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে। রাতে ও সকালে দুর্ঘটনার সংখ্যা বেশি। বাইপাস সড়ক না থাকায় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে মালবাহী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। এতে রাস্তা পারাপারের সময় পথচারীরা বেশি হতাহত হন।

এ ছাড়া যানজটের কারণে চালকদের মধ্যে অসহিষ্ণুতা ও ধৈর্যহানি তৈরি হচ্ছে, যা সড়ক দুর্ঘটনার একটি বড়ো কারণ হিসেবে কাজ করছে। রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দর এলাকা বর্তমানে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।

এমএইচএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২