• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৮
অ+
অ-
রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মিসবাহকে উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

শিশুটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার সাইফুল ইসলামের ছেলে।  

আরও পড়ুন
গোপন তথ্য প্রচার-জুয়ার বিজ্ঞাপনে জেল, লাইসেন্স ছাড়া চলবে না টিভি-ওটিটি
ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট, ব্যয় ৪০ কোটি
রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

বিজ্ঞাপন

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, আনুমানিক ৩০ ফুট নিচে গর্তে শিশুটি পড়ে গিয়েছিল। বিশেষ যানের সাহায্যে মাটি কেটে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়। ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

এর আগে বুধবার বিকেলে গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি গাছ ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন। তবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যানের সাহায্যে মাটি কেটে শিশুটিকে উদ্ধার করে।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল দুই বছরের শিশু সাজিদ। ওই সময় ঘটনাটি সারা দেশে আলোচনা হয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয়রা টানা ৩২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১১ ডিসেম্বর শিশুটিকে উদ্ধার করেছিল। ওইদিন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি