ঢাকায় তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র চালু

ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু হয়েছে। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার তুরস্কের দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
তুরস্কের দূতাবাস জানায়, মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে। ঢাকার বনানীতে অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্রে রোববার থেকে বৃহস্পতিবার (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) আবেদন গ্রহণ করা হবে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল ভিসা ফি (তিন মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল ভিসা ফি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা, ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) ৩২ হাজার ২৫০ টাকা।
তুরস্কের ভিসা আবেদনকেন্দ্রের ঠিকানা হাউস- ৭৭, ব্লক- এম, রোড- ১১, বনানী, ঢাকা, বাংলাদেশ।
এনআই/এমজে