• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

অসুস্থ মালদ্বীপ প্রবাসীকে দেশে ফির‌তে টিকিট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০
অ+
অ-
অসুস্থ মালদ্বীপ প্রবাসীকে দেশে ফির‌তে টিকিট হস্তান্তর

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী ফজর আলীর দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তি‌নি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) মা‌লের বাংলা‌দেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা‌নি‌য়ে‌ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত এয়ার টিকেট প্রদান করা হয়। 

ফজর আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি মালদ্বীপে হোটেলে কাজের সময় দুর্ঘটনায় আহত হন। হাইকমিশনার ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ করেন।

হাইক‌মিশন জানায়, কিছু দিন আগে মালেতে একটি গেস্ট হাউজে বাবুর্চির কাজ করার সময় গরম পানি পায়ে পড়ে গিয়ে ফজর আলী গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসার পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ প্রদান করেন।

বিজ্ঞাপন

তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ না থাকায় মিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। ফজর আলী আগামী ৩ ফেব্রুয়ারি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাবেন।

উল্লেখ‌্য, ফজর আলী বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে যান।

এনআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপবাংলাদেশপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ