দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা রচিত 'বাংলাদেশের সমাজ ও রাজনীতি' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম প্রমুখ।
উপদেষ্টা বলেন, বর্তমান সমাজে কেউ কারোর যত্ন করে না, সেজন্য ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের প্রতি মানুষের দরদ, সহানুভূতি তৈরির ক্ষুদ্র প্রয়াস হিসেবে আমি এই বই লিখেছি।
বইটিতে প্রতিফলিত বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
ওএফএ/এমজে