‘নারী প্রার্থীদের হুমকি ও হয়রানি গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে’

নারী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ও হয়রানি একটি বিশ্বব্যাপী সমস্যা, যা নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার সুইডেন ও ডেনমার্ক দূতাবাস পৃথক বার্তায় এসব কথা বলেছে।
সুইডেন ও ডেনমার্ক বার্তায় উল্লেখ করে, সব নারীদের নির্ভয়ে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার রয়েছে। নারী প্রার্থীদের বিরুদ্ধে হুমকি এবং হয়রানি একটি বিশ্বব্যাপী সমস্যা যা নারীদের গণতান্ত্রিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করে। তারা যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে সুইডেন ও ডেনমার্ক।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনআই/বিআরইউ