ঢাকায় সস্ত্রীক রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিকশা আর্ট ফেস্টিভ্যাল উপভোগ করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্পীদের সৃজনশীলতা ও দক্ষতার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরে বলেন, রিকশাকে চলমান ক্যানভাসে রূপান্তর করার এই ধারা একদিকে যেমন স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে, অন্যদিকে শিল্পে উৎকর্ষ ও উদ্ভাবনের আমেরিকান চেতনাকেও প্রতিফলিত করে।
এনআই/এসএম