• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হাদি হত্যার বিচার চাওয়া আন্দোলনরতদের আবারও ধাওয়া পুলিশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪
অ+
অ-
হাদি হত্যার বিচার চাওয়া আন্দোলনরতদের আবারও ধাওয়া পুলিশের

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে এবং আন্দোলরতরা শাহবাগের আশপাশের এলাকায় দৌঁড়ে চলে যায়।

জানা গেছে, বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ধ্যায় আন্দোলনরতরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি দল আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া তাদের ধাওয়া দেয় পুলিশ। পরে পুলিশের ধাওয়ায় আন্দোলনরতরা কাঁটাবনের দিকে চলে যায়।

বিজ্ঞাপন

বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে।

আরও পড়ুন
আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : অন্তর্বর্তী সরকার
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

এমএসি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শরিফ ওসমান হাদিবিক্ষোভপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত