‘পাশা’র নির্বাচনী পর্যবেক্ষক কার্ড স্থগিত করা হয়েছে : আজাদ মজুমদার

নির্বাচন কমিশন ‘পাশা’ নামের পর্যবেক্ষক সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়া স্থগিত রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ কথা জানিয়েছেন। পরে রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব এ কথা জানান।
আজাদ মজুমদার বলেন, আপনারা জানেন, পাশা নিয়ে একটি নিউজ হয়েছে। সেই বিষয়ে ইলেকশন কমিশনের সেক্রেটারি আজকের মিটিংয়ে অবহিত করেন। পাশা একটা এনজিও। তারা ১০ হাজার পর্যবেক্ষকের আবেদন করেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের সক্ষমতার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এমএসআই/এসএসএইচ