• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার কমিটির প্রতিবেদন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০
অ+
অ-
নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার কমিটির প্রতিবেদন হস্তান্তর

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টার নিকট চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা এবং এর সীমাবদ্ধতাসমূহের আইনি এবং কারিগরি দিকসমূহের পর্যালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, জাতীয় নিরাপত্তা, জরুরি প্রাণরক্ষা, জননিরাপত্তা ও বিচারিক প্রয়োজনের পাশাপাশি, নাগরিকের গোপনীয়তার সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে ৮টি মানদণ্ডের সাপেক্ষে ৮টি সুপারিশ প্রস্তাব করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার নিকট চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশের কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম ও বেআইনি আটক সংক্রান্ত ঘটনা এবং নজরদারির মাধ্যমে অপরাধ দমন ও সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রীয় সাফল্য— এই দুই বাস্তবতার সম্মিলিত প্রেক্ষাপটে এই প্রতিবেদন প্রণীত হয়েছে। বিদ্যমান আইন, নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও প্রযুক্তিগত ব্যবস্থার আলোকে নজরদারি ব্যবস্থার কাঠামোগত ঝুঁকি, শাসনগত ঘাটতি এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করাই ছিল এর মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

এই কমিটির প্রস্তাবনার মধ্যে ছিল এনটিএমসি বিলুপ্তি এবং টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৯৭, ৯৭ক, ৯৭খ, ৯৭গ সংস্কারের বিস্তারিত রোডম্যাপ। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এ বিষয়ে টেলিযোগাযোগ আইনের সংশোধিত ভার্সন গেজেটভুক্ত করেছে। এছাড়া এই কমিটি অধিকতর রাষ্ট্রীয় তদন্ত ও অনুসন্ধানের প্রস্তাব করেছে।

এই প্রতিবেদন প্রণয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারকে পরস্পরবিরোধী নয়, বরং পরস্পরসম্পূরক হিসেবে দেখার একটি নীতিগত কাঠামো নির্মাণের প্রয়াস নেওয়া হয়েছে।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

যমুনা ছাড়লেন ড. ইউনূস

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের