• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হাঁটতে পারেন না, চোখেও দেখেন কম তবুও ভোট দিতে এসেছেন উম্মুল ওয়ারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১
অ+
অ-
হাঁটতে পারেন না, চোখেও দেখেন কম তবুও ভোট দিতে এসেছেন উম্মুল ওয়ারা

শরীরের শক্তি ফুরিয়ে এসেছে। পা দুটো আর আগের মতো চলে না, চোখেও দেখেন ঝাপসা। তবুও গণতন্ত্রের ডাকে সাড়া দিতে থেমে থাকেননি ৮৫ বছর বয়সী উম্মুল ওয়ারা বেগম।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের নারী কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। কেন্দ্রটি ঢাকা-৮ নির্বাচনী আসনে অবস্থিত।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উম্মুল ওয়ারা বলেন, ‘এখন আর শরীরে কুলায় না। হাঁটতে পারি না বাবা। চোখেও দেখতে পাই না ঠিকমতো। কিন্তু এতদিন পর ভোট হচ্ছে তাই এলাম। অনেকদিন তো ভোট দেওয়া হয় না।’

একই কেন্দ্রে ভোট দিতে আসেন ৬০ বছর বয়সী হাবিবা বেগম। নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি দেশের নাগরিক। এই অধিকারের জায়গা থেকে ভোট দিতে হবে আমাকে।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চসংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

এমএম/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশনরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি